শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আজ ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছাবে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে রাত ২টায় ঢাকার উদ্দেশে আবার রওনা হবে। 
আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন। 

তিনি এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ নিয়ে বাংলায় ভাষণ দেন। তাঁর বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, চলমান মানবিক সংকট, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের মতো বহুমাত্রিক ইস্যুগুলো গুরুত্বের সাথে উঠে আসে। 

অধিবেশনের মূল কর্মসূচির পাশাপাশি নিউইয়র্কে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে একাধিক দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit