সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম প্রধান। সোমবার (২২ জুন) বেলা ১১ টায় রাধানগর প্রধানপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি হার্ট অ্যাটাকে অসুস্থ্য হয়ে গত রোববার (২১ জুন) ভোর পাঁচটায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মাহাবুব আলম প্রধান উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদে ৫ মে ১৯৯২ সাল থেকে ২৭ জানুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত একজন নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। তিনি রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ছিলেন। মরহুম আলহাজ্ব মাহাবুব আলম প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান,ইউপি সচিব সহ সংশ্লিষ্ট কর্মচারীরা জননন্দিত এই সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit