শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম

কিছু কিছু দল ডিস্টার্ব করছে : মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে। এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে এবং বিএনপি লক্ষ রাখছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ রাখছি।

মির্জা আব্বাস আরও বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit