শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

গ্রিসে অভিবাসী নৌকাডুবি : দুই নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৭ অক্টোবর ২০২৫ (বাসস): গ্রিসের চিওস দ্বীপের পাথুরে উপকূলে আজ শুক্রবার একটি অস্থায়ী অভিবাসী নৌকা দুর্ঘটনার পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকাটিতে মোট ২৯ জন অভিবাসী ছিলেন।

গ্রিসের কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপিকে জানান, ‘উদ্ধার অভিযানের সময় দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’তুরস্কের কাছাকাছি গ্রিক এজিয়ান দ্বীপগুলো বিশেষ করে চিওস—ইউরোপে যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত। এসব বিপজ্জনক যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।

এর আগে ৭ অক্টোবর লেসবস দ্বীপের কাছে একটি ফোলানো নৌকা ডুবে গেলে ৩৮ জন অভিবাসীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রীষ্মকালে গ্রিসে অভিবাসী আগমনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যাদের বেশিরভাগই লিবিয়া থেকে ক্রিট দ্বীপে পৌঁছেছেন। শুক্রবার ক্রিটের কাছে আরও ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit