শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না : জয়া আহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না বা খুব বেশি কিছু হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানান, শুধু মেধা নয়, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে।

নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে’। তিনি নিজেও এ পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি।

যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ অতীত সম্পর্কে কথা বলতে গিয়ে জয়া জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে তার জন্ম, সে খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত আছে। একই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সামাজিক মাধ্যমে বুলিং প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না।

তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনিও পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান।

এটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টিভিতে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। এদিকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একাধিক সিনেমার কাজ করছেন বলে জানিয়েছেন জয়া আহসান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit