বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কাওছারাবাদ কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাওছারাবাদ কলেজ এর ১০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৮ ডিসেম্বর রবিবার কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, এ বছরের এস.এস.সি/ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কাওছারাবাদ কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফজাল সাদিকের সভাপতিত্বে ও প্রভাষক (ইসলামের ইতিহাস) জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দীন জেবুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ মহসীন চৌধুরী।

কাওছারাবাদ কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মনির হাসান, সমাজসেবক আলহাজ্ব অজি মোঃ কাওছার, কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব লায়েছ আহমদ, গ্রীনবার্ড স্কুলের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ইউপি সদস্য এনামুল হক আবুল, মোল্লাবাড়ি মাদরাসার সহকারী শিক্ষক তাজ উদ্দীন, কাওছারাবাদ ইন্টারন্যাশনাল স্কুলে প্রধান শিক্ষক সুহেদ আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী উবায়দুর রহমান বাদশা।কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। ১ম পুরস্কার ১০ হাজার টাকা, ২য় ৬ হাজার টাকা, ৩য় পুরস্কার ৪ হাজার টাকা সহ অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৩.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit