মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

বিশ্বকাপ ট্রফি জড়িয়ে মেসির ঘুম; ট্রফি নিয়েই দিনের শুরু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ট্রফি জয় করে সব অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে মাঠে গড়েছেন অনেক রেকর্ডও। লিওনেল মেসি হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তার হাত ধরেই শিরোপার খরা কাটল আর্জেন্টিনার। প্রথমে কোপা আমেরিকার শিরোপা জয়। এরপর বিশ্বকাপ। যে ট্রফি জেতার জন্য এত সাধনা ও পরিশ্রম সেটি জিতে দেখা গেল মেসির মুখে শুধু চওড়া হাসি।

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। এই ঐতিহাসিক জয় উদযাপনের আবহ এখন পুরো আর্জেন্টিনা জুড়ে। এর বাইরে নয় ফুটবলের মহাতারকা মেসিও। এবার তাকে দেখা গেল বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমাতে এবং ট্রফি হাতে নিয়ে সকাল শুরু করতে। মেসির নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা তিনটি ছবিতে এমনটাই দেখা গেল। একটি ছবিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন মেসি। আরেক ছবিতে ট্রফি হাতে সকালে ঘুম থেকে ওঠা হাস্যজ্জ্বল মেসি। অন্যটিতে ট্রফি পাশে রেখেই ‘বেড টি’ সারছেন এই তারকা। ছবি তিনটি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল! সোশ্যাল সাইটে এই ছবিগুলো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে পড়ে। এরই মধ্যে এই পোস্টে এক কোটি ১৮ লাখের বেশি ভালোবাসা দিয়েছেন মেসির অনুরাগীরা। এর সাথে আড়াই লাখের বেশি কমেন্টে মেসি ভক্তদের উচ্ছ্বাস।

 

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit