রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

নবাবগঞ্জ উপজেলায় মাদক সহ ব্যবসায়ী আটক

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে নবাবগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার এসআই (নিঃ) মোঃ মাহামুদুন্নবী সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ২০০ (দুইশত) পিস এ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১(এক) জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ধরঞ্জি গ্রাম এর মৃত ইয়াসিন আলীর পুত্র মোঃ হেলাল উদ্দিন(৫৫)।

গতকাল সোমাবার রাত ১ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযানে নবাবগঞ্জ থানাধীন ৬নং দাউদপুর ইউনিয়নের ধরঞ্জি গ্রাম এর ধৃত আসামী মোঃ হেলাল উদ্দিনের বসত বাডী়তে অভিযান চালিযে় ২০০ (দুইশত) পিস এ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন নবাবগঞ্জ থানা এলাকা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিযে় আসছিল। তিনি নবাবগঞ্জ থানার ৮(আট)টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মাহামুদুন্নবী গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ় গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় মামলা রুজু করেন।এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit