রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে আদালত থেকে সনদ ফিরে পেল দলিল লেখক মনসুর আলী মন্ডল

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সাব রেজিষ্টারের দেয়া সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখকের সনদ ফিরে দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দিনাজপুর সহকারী জজ আদালত এ আদেশ দেন।জানাগেছে ফুলবাড়ী সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করায় , সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল গত ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসের তিন জন দলিল লেখক সামসুল হক মন্ডল, মনসুর আলী মন্ডল ও মোস্তাহারুল ইসলাম রিপন নামে তিন দলিল লেখককে সাসপেন্ড করেন।

সাব রেজিষ্টারের এই আদেশকে চ্যালেঞ্চ করে গত ১৬ নভেম্বর দিনাজপুর সহকারী জজ আদালতে আপিল করেন, দলিল লেখক মনসুর আলী মন্ডল। সেই আপিল গত এক ডিসেম্বর শুনানী অনুষ্ঠিত হয় ও মঙ্গলবার সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখার আদেশ দেন আদালত।
দলিল লেখক মনসুর আলী মন্ডলের আইনজিবী এ্যাডভোকেট রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ আদালত কর্তৃক স্থগিত করায়, দলিল লেখক মনসুর আলী মন্ডলের সাব রেজিষ্টার অফিসে দলিল লেখার কাজ করতে আর কোন বাধা রইল না।

কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/রাত ৯.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit