বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৩টার পর এ ভূমিকম্প অনুভূত হয়। অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায় হওয়া এ কম্পনটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)’র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩টা ৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসর।

এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লিতে। মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার (১২ নভেম্বর) আবার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল। পর পর তিন বারের ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মাঝে।
সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit