শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সাড়ে পাঁচ কোটি টাকার কাজের জন্য সাড়ে আট লাখ টাকার সিডিউল বিক্রি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কয়েক বছর যাবত খুব একটা উন্নয়ন কাজ হচ্ছিল না ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। যে কারণে পৌর এলাকার রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। আর এতে যেন ঠিকাদারদের মাঝেও চাঙাভাব। পৌরসভা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি, মঙ্গলবার থেকে নয়টি কাজের দরপত্র (সিউিউল) বিক্রি শুরু হয়। এসব কাজের বিপরীতে বিক্রি হয়েছে মোট ৬২৫টি সিডিউল। এসব কাজ করতে পৌরসভার ব্যয় করবে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। আর সিডিউল বিক্রি করেই আয় হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।   

সূত্র মতে, মেড্ডা তিতাস পাড়া থেকে তিতাস নদী পর্যন্ত ৬৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য ৯০টি, ৯৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা আলী আজম সড়ক সংস্কারে দু’টি আলাদা কাজে ১৪২টি, ২১ লাখ টাকা ব্যয়ে পোদ্দার বাড়ি সড়ক সংস্কার কাজের জন্য ৬৭টি, ১৬ লাখ টাকা ব্যয়ে পীরবাড়ি মোড় থেকে সৎসঙ্গ বিহার রোড সংস্কারের কাজের জন্য ৬৪টি, ৩৭ লাখ টাকা ব্যয়ে মসজিদ রোড থেকে মহাদেবপট্টি সড়ক নির্মাণ কাজের জন্য ৬৯টি, সাত লাখ টাকা ব্যয়ে টাউন খালের পাশ উন্নয়ন কাজের জন্য ৫৯টি, শিমরাইলকান্দি চাষি ভবন থেকে বিএডিসি গেট পর্যন্ত ৫০ লাখ টাকা ব্যয়ে ড্রেন ও সড়ক নির্মাণ কাজের জন্য ৬৯টি, ভাদুঘর ফাটা পুকুর পাড়ের ড্রেন ও সড়ক নির্মাণের ৩৬ লাখ টাকা কাজের ৬৫টি সিডিউল বিক্রি হয়। এতে আয় হয়েছে আট লাখ ৫৬ হাজার টাকা, যা অফেরতযোগ্য। এক সপ্তাহের মধ্যে এসব সিডিউল যাচাই বাছাই করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

     

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit