মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা সমবায় অফিসার নওয়াজ শরীফ মজুমদার ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম.এ.এইচ মাহবুব আলম। আলোচনা সভায় বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ  মানুষ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit