রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ফের রোমান্টিক গান নিয়ে হাজির সিয়াম-পরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : এবার অন্তর্জালে উন্মুক্ত হলো পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রথম গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। গতকাল পরীর জন্মদিন পার্টিতে বিশেষ উপহার হিসেবে গানটি প্রথম প্রদর্শন করা হয়। আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির এই রোমান্টিক গানে প্রেমময় রসায়নে মজেছেন সিয়াম আহমেদ ও পরীমণি।

গানটি দর্শক মহলে প্রশংসিত হচ্ছে। গানের সুর ও সংগীত আয়োজনসহ সিয়াম-পরীর খুনসুটি সবার নজর কাড়ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শরীফ আল দীনের কথায় ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানের সুর করেছেন নাজির মাহমুদ; তার সঙ্গে মিলে সংগীতায়োজন করেছেন মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ‘২০১৮-২০১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit