শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের সাথে একীভূত হতে চাইলে ইসরাইলকে ফিলিস্তিনিদের জীবনমান উন্নত করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার সন্ধ্যায় সম্প্রচারিত সিবিএসের ৬০ মিনিটস সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘আমরা এখন ইসরাইলি নেতৃত্বের কাছে সবচেয়ে বড় যে বার্তাটি পৌঁছে দেয়ার চেষ্টা করেছি তা হল, এখন যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, যদি আপনি ইসরাইলকে বৃহত্তর মধ্যপ্রাচ্যের সাথে একীভূত করতে চান, তাহলে আপনাকে ফিলিস্তিনি জনগণের উন্নতির কথা ভাবতে হবে এবং আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করার উপায় খুঁজে বের করতে হবে।’


‘আমরা ফিলিস্তিনিদের নিজেদেরই এটি নির্ধারণ করার সুযোগ দেব।’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে কুশনার বলেন।
গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হওয়ার পর থেকে সিবিএসের সাথে এই আলোচনাটি ছিল কুশনার এবং উইটকফের প্রথম কোনো বড় সাক্ষাৎকার। তাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় যা ব্যাপকভাবে গাজায় যুদ্ধের অবসান এবং উপত্যকায় আটক সকল জীবিত জিম্মিকে মুক্তি দেয়।
 
এদিকে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ার পর সোমবার পর্যন্ত, হামাস এখনও ২৮ জন নিহত জিম্মির মধ্যে ১৬ জনের মরদেহ ফেরত দেয়নি। এর আগে হামাস জানিয়েছিল, তাদের নিহত জিম্মিদের মৃতদেহগুলো খুঁজে পেতে সময় লাগবে বলে ফেরত পাঠাতে দেরি হতে পারে। এ বিষয়ে কুশনারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যা, মরদেহগুলো খুঁজে পেতে দেরি হচ্ছে বলে তারা পাঠাতে পারছে না। এই সাক্ষাৎকারটি ঠিক কখন ধারণ করা হয়েছিল তা স্পষ্ট নয়, তবে এটি রোববারের  ঘটনার কয়েকদিন আগে বলে ধারণা। 
 
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

 

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit