বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ডিলার নিয়োগ ও বিপনন নীতিমালা ২০২৫ খসড়া অনুমোদন স্থগিত ও বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিসিআইসি’র সার ডিলাররা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিএফএ নেতৃবৃন্দ। ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বেলাল হোসেন মন্ডল,  সুকুমার কন্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম-সাধারণ সম্পদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।

মানববন্ধনে বক্তারা কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখে সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণে দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমাদেন বিএফএ এর নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit