রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি যুবক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাহত করার পর পূর্ব জেরুজালেমে আরেকজন ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ১২৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদি বাহিনী। গত বুধবার এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা।

সর্বশেষ নিহত ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি (৩২। শনিবার হাসপাতালে তিনি মারা যান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কালকিলয়া শহরের দক্ষিণপূর্বের চেক পয়েন্টে তার মাথায় গুলি করা হয় ।

ইসরায়েল জানিয়েছে, অবৈধভাবে ইসরায়েলে গাড়ি নিয়ে প্রবেশের দায়ে যাত্রীকে ধরার চেষ্টা করছিলেন সেনারা। কিন্তু গাড়িটি পালিয়ে যায় এবং সেনাদের  আঘাত করে। এরপর সেনারা গুলি করেন।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit