রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

কৃষকদের সাত দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : কৃষকদের রক্ষার্থে সাত দফা দাবি আদায়ের লক্ষে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা সেচযন্ত্র মালিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার এ স্মারকলিপি প্রদান করা হয়।

সাতদফা দাবির মধ্যে রয়েছে যুযোপযোগী উন্নত চাষাবাদের জন্য গ্রাম পর্যায়ে কৃষকদের প্রশিক্ষনের ব্যবস্থা, চাষাবাদ করতে সহজশর্তে স্বল্প সময়ের মধ্যে ব্যাংক ঋনের ব্যবস্থা করা, উৎপাদিত দ্রব্যাদি ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা, গ্রামের শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষনের আওতায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের নামে মিথ্যা মামলা রোধ করা, মামলা মিথ্যা প্রমানিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো।

উপজেলা নির্বাহী অফিসার অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহন করেন অফিস স্টাফ সন্তোষ কুমার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচযন্দ্র মালিক সমিতির সাবেক সভাপতি তবিবর রহমান সাধারন সম্পাদক আলী হোসেন, মাহামুদুল হাসান, বাবুল আকতার, সোহেল রানা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit