বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

শার্শার সাবেক নারী ইউপি সদস্য ছেলের উপর অভিমান করে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার সাবেক নারী ইউপি সদস্য শাহনাজ বেগম ছেলের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শাহনাজ বেগম শার্শা উপজেলার ১০ নং শার্শা ইউনিয়ন পরিসদের সাবেক ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিল। তিনি নাভারন উত্তর বুরুজবাগান গ্রামের আওয়ামীলীগ নেতা মরহুম আজিজুর রহমানের স্ত্রী ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিল্লুর রহমান রাজের মা। গত মঙ্গলবার সন্ধায় শাহনাজ বেগমের মরদেহ ঝিকরগাছা উপজেলার লাউজানি নামক স্থানের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। শাহনাজ বেগমের লাশ ময়না তদন্ত শেষে বুধবার আসর নামাজের পর উত্তর বুরুজবাগান গ্রামের স্বামীর পাশে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সূত্রে জানাগেছে, নারী ইউপি সদস্য শাহনাজ বেগমের আত্মহত্যা বা মৃত্যুর ঘটনায় এলাকায় নানান গুঞ্জন শুরু হয়েছে। অনেকের প্রশ্ন নাভারন থেকে লাউজানি গিয়ে কি ভাবে আত্মহত্যা করল। না কেউ তাকে হত্যা করে ওখানে ফেলে রেখেছে ? এ নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। বিসয়টি নিয়ে চলছে বিভিন্ন প্রশ্ন। স্থানীয় সূয়ত্রে জানা গেছে, গত প্রায় ১ বছর আগে নারী ইউপি সদস্য শাহনাজ বেগমের স্বামী আজিজুর রহমান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তখন থেকেই ইউপি সদস্য শাহনাজ বেগম স্বামী ও ছেলেকে নিয়ে নাভারন হাসপাতাল রোডে প্রফেসার রফিকুল ইসলামের বাড়িতে দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। সেখানে প্রারাই মা ছেলের সাথে বিবাদ হতো।

ছেলে প্রতিনিয়ত হাত খরচের টাকা চাইতেন । মায়ের কাছে টাকা না পেয়ে ছেলে তার মাকে লাঞ্চিত করতেন। এসব কারনে ও মনের কষ্টে ছেলের উপরে অভিমান করে আত্ম হত্যা করেছেন বলে পরিবার ও স্বজনেরা ধারনা করছেন। সুত্রে আরও জানাগেছে, মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য শাহনাজ বেগম তার ভাড়া বাড়ি থেকে বের হয়ে যান। এর পর বিকালে তার মরদেহ স্থানীয়দের কাছে খবরপেয়ে ঝিকরগাছা উপজেলার লাউজানি নামক স্থানের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মামুন খান বলেন ইউপি সদস্য শাহনাজ বেগম শার্শা থানার উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। মঙ্গলবার সন্ধায় ঝিকরগাছা থানা পুলিশ লাউজানি নামক স্থানের একটি ধান ক্ষেত থেকে তার লাস উদ্ধার করেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে মুল ঘটনাা জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit