শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

কলমাকান্দায় গাছ কাটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

শান্তা ইসলাম, নেত্রকোনা
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

শান্তা ইসলাম, নেত্রকোনা : নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান ওরফে বাবুল পাঠানের বিরুদ্ধে অন্যের জমি দখর ও গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় আদালতের নির্দেশনা অমান্য করে চেয়ারম্যান প্রকাশ্য দিনে দুপুরে তার লোকজন দিয়ে প্রতিপক্ষের জমিতে থাকা তিনশতাধিক গাছের চারা কেটে ফেলেন এবং জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন। এ ঘটনায় সোমবার রাতে জমির মালিক ইউনুস আলী বাদী হয়ে চেয়ারম্যান আনিসুর রহমান পাঠানসহ ৭ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, জেলার কলমাকান্দার রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুৃর রহমান পাঠানোর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার ইউনূস আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের উপস্থিতিতে তার লোকজন মেহগনি, আকাশীসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়। এ ঘটনায় প্রতিবাদ করলে ইউনুস আলীকে গালাগাল ও হত্যার হুমকি এবং নানা ভয়ভীতি দেখানো হয়।

এ নিয়ে এলাকায় দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান ভূমি দখলের বিষয়টি অস্বীকার করেন। কলমাকান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit