শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর জেনেভা নাকি ভিয়েনা, কোথায় হচ্ছে ইরান-মার্কিন চুক্তি স্বজন হারানোর ক্ষত বইছেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা

মাটিরাঙ্গা আইডিএফ এর উদ্যােগে কৃষকের মাঝে  ফল চারা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বে-সরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর উদ্যােগে কৃষকদের উচ্চ মূল্যের ফল চারা রোপন উৎসাহিতকরণ ও তাদের আর্থিকভাবে লাভবান করার নিমিত্তে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক  আরএমটিপি- উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় মাটিরাঙ্গা, খাগড়াছড়ি উপজেলায় চারা বিতরণ করা হয়। মাঝে  ফলের  চারা বিতরণ 

বুধবার ( ৩১ আগস্ট ২০২২ইং) দুপুরের দিকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)এর মাটিরাঙ্গা ট্রেনিং সেন্টারে কৃষকের মাঝে ফলের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন   আইডিএফ-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক  জহিরুল আলম। এ সময় আইডিএফ খাগড়াছড়ি জোনের জোনাল ম্যানেজার  মোঃ শাহজাহান, প্রকল্প সমন্বয়কারী  আশরাফুল ইসলাম, প্রকল্প ব্যাবস্থাপক  মোঃ মোস্তাফিজুর রহমান সহ আইডিএফ এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী সুবিধা ভোগিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইডিএফ-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক  জহিরুল আলম বলেন,প্রকল্পটি মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সহ রাঙ্গামাটির কাপ্তাই, বান্দরবনের বান্দরবন সদর ও থানচি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর মাধ্যমে সমগ্র দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পটি ১৪ টি জেলায় ২৪ টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit