বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্র অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২০৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : হিন্দু ধর্মলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট এর আয়োজনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জালানোর মধ্যদিয়ে জন্মাষ্টমীর উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এসময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, হিন্দু বৈধ্য খৃষ্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল সহ স্থানীয় আওয়ামীলীগ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেয়।

আলোচনা শেষে মন্দির প্রাঙ্গন থেকে হাতি, ঘোড়া, পালকিসহ নানা সাজে সজ্জিত হয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মলম্বীর নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করে।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit