সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

শিখা নাহার এর কবিতাঃ আমার শাড়ি

শিখা নাহার, সেন্ট্রাল রোড, ঢাকা।
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৮৬ Time View

 আমার শাড়ি
—————-

আলমারিটা খুললে চোখে ভাসে শাড়ির সমাহার ।

স্কুল টিচারদের এতো শাড়ি
না এতো যে সে স্কুল নয় । এটাতো নামকরা স্কুল ।

এর ভালবাসাই আলাদা।

বাংলানববর্ষ সাদা লালপাড় শাড়ি
কপালে টিপ, খোঁপায় বেলফুল ।

হাতে চুড়ি ‘ কানে ঝুমকো ‘ গলায় মালা ।

খাওয়া ষোড়শ ব্যান্জন । নানা পদ । নানা ভর্তা ।

ইংরেজি নববর্ষ । আরে কাতান না পরলে কি চলে ।

আর খাওয়া বুফে না চাইনিজ ।

তারপরে বিজয় দিবস । সবুজ লালপাড় শাড়ি ।

একুশ ফেব্রুয়ারি সাদা কালো পাড় শাড়ি ।

ওমা ছাব্বিশ মার্চ । এখানেও শাড়ি ।

আবার ভ্যালেন্টাইন্স — ডে ।এর রং কি লাল না পিঙ্ক ।

তা নিয়ে তর্ক । অবশেষে পিঙ্ক ।

পহেলা ফাল্গুন — বাসন্তি শাড়ি ।

আর ফুলে ফুলে ছেয়ে গেলো পথ ঘাট মাঠ
হু তারপরে রয়েছে বাৎসরিক খাওয়া ।

শাড়ি পরো । না– না নির্দিষ্ট রং ।

না থাকলে কিনতে চলো ।

আরও রয়েছে কারো জন্মদিন।

তা নিজের হাসব্যান্ড, বাচ্চা , নাতিন যেই হোক ।

এরপরে আসো বাৎসরিক প্রোগ্রাম ।

স্পোর্টস ,পুরস্কার বিতরণী , ফেয়ারওয়েল , পিকনিক
স্টাডিটুর , মিলাদ । শুধুই শাড়ির বাহার ।

রয়েছে রেগ- ডে ।এখানেও শাড়ি ।

শুধু কি শাড়ি । রয়েছে এর সাথে মিলিয়ে ব্যাগ , স্যান্ডেল , সাজ
জয়তু শাড়ি ।

যদি হয় আমার মতো মানুষ ।

তবে তা যে বড় কষ্টের ।

তাও মেলাতে হয় , কিনতে হয় ।

এখন ভাবি কি হবে এতো শাড়ি দিয়ে?
এই যে আমার এক প্রিয় আপাকে দেখতাম ।

কতো সুন্দর সুন্দর শাড়ি পরতেন । লাইভে আসতেন ।

কিন্তু শেষ শাড়ি তার সাদা ধবধবে ছিলো ।

সেই মুখ ঢেকে দেয়া ।

তাহলে এই শাড়িটাই শুধু আমার ।

অন্যগুলো নয় । এগুলো আমার নয় ।

আমার কখনো ছিলোনা ।

আর হবেওনা আমার ।

শুধু সাদাটাই ।।

কবি পরিচিতঃ শিখা নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে। এরপরে ভিকারুননিসা স্কুল ও কলেজের একজন সিনিয়র শিক্ষক হিসাবে অদ্যাবধি কর্মরত। নিয়মিত কাব্য চর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাব্য বিশেষ আবেদন সৃষ্টি করে। এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ বিকাল ৫.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit