শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

পুতিনের লাইভ ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক লাইভ টেলিভিশন ভাষণ চলাকালে ঘটে গেল এক অভাবনীয় ও রোমান্টিক ঘটনা। ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনার মাঝেই সরাসরি সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক রুশ সাংবাদিক। ‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত এই অনুষ্ঠানে এমন নাটকীয় ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।

সংবাদ সম্মেলন চলাকালে স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল রঙের বো-টাই পরে হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা ছিল— ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি খোদ প্রেসিডেন্টের নজরে এলে পুতিন নিজেই তাকে কথা বলার সুযোগ দেন। সবাই ভেবেছিলেন তিনি হয়তো জনগুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করবেন, কিন্তু বাজানভ মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে চমকে দেন। 

বাজানভ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, তার বান্ধবী ওলেচকাও এই অনুষ্ঠানটি টেলিভিশনে দেখছেন। এরপর আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ মুহূর্তেই পুরো সম্মেলন কক্ষ সাংবাদিকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। তবে মজার ব্যাপার হলো, প্রস্তাব দেওয়ার পর বাজানভ আবার পেশাদার সাংবাদিকের ভূমিকায় ফিরে যান এবং রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে পুতিনকে প্রশ্ন করেন।

প্রেমিকার উত্তর পেতে বাজানভকে প্রায় এক ঘণ্টার বেশি সময় উৎকণ্ঠায় কাটাতে হয়। পরে অনুষ্ঠানের সঞ্চালকেরা নিশ্চিত করেন যে, ওলেচকা প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই খবর শোনার পর পুতিন মজা করে বলেন, নতুন দম্পতির বিয়ের খরচ জোগাতে একটি তহবিল গঠন করা যেতে পারে। যদিও বাজানভ পুতিনকে বিয়ের দাওয়াত দিয়েছিলেন, তবে প্রেসিডেন্ট তাতে সরাসরি সাড়া না দিলেও নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit