শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে। সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরাইলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit