শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : আত্মগোপনে থাকা চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের বোঝায় আর্থিক সংকটে পড়ে পিন্টু দাস স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পিন্টু দাস পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রুপম দাস।

পুলিশ জানায়, চাঁদপুর শহরের ব্যবসায়ী পিন্টু দাসের পরিবারসহ নিখোঁজ হওয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশের কাছে তথ্য ছিল পিন্টু দাস স্বেচ্ছায় আত্মগোপন ছিলেন। এরপরই অনুসন্ধানে নামে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয়, পিন্টু দাস ঋণের চাপে স্বেচ্ছায় পরিবারসহ আত্মগোপন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ঋণের বোঝায় আর্থিক সংকটে পড়ে সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন পিন্টু দাস। আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ী পিন্টুকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। থানার এসআই কালামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। তাদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit