শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল স্ত্রী জয়ার বকুনি থেকে বাঁচতে যা করেন অমিতাভ

আমি থেমে থাকি না: শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেক্স : অভিনেতা শাকিব খান মানেই নতুন চমক। দীর্ঘ দুই দশক ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে একের পর এক সিনেমা করে চলেছেন তিনি। যেন বিরতিহীন গন্তব্য, একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। গত কয়েক বছরে অপ্রতিদ্বন্দ্বী হিরো হয়ে নতুন নতুন সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন কিং খান।

আবার কোনো নতুন সিনেমায় ভিন্ন লুক আর অভিনব স্টাইলে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও একজন মানুষ কীভাবে বারবার নিজেকে এভাবে বদলে ফেলেন? নিজেকে নতুন রূপে আবির্ভূত হওয়া, শুধুই শাকিব খানের জন্য প্রযোজ্য বলে মনে করেন তার ভক্ত-অনুরাগীরা। এবার নতুন কোনো কৌতূহলের জন্ম দিলেন কিং। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেছেন শাকিব খান। নিজেকে আরও একবার জানান দিলেন তার ভক্ত-অনুরাগীদের। সেই ছবির পোস্টের পর কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন— কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন?

সেই ভক্তের কৌতূহল এড়িয়ে যাননি কিং খান। মন্তব্যের ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন অভিনেতা। এবং সেই প্রশ্নের উত্তরে শাকিব খান লিখেছেন, সময় ও অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।

কিং খান আরও বলেন, আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি— প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।

সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার এ মন্তব্যকে ইতিবাচকভাবে দেখেছেন। এক নেটিজেন বলেছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। 

উল্লেখ্য, বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে, যেখানে আবারও তাকে নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit