মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

শাহনাজ পারভীন মিতা’র জীবনালেখ্যঃ প্রিয় নানুকে শেষ বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৫৩ Time View

 প্রিয় নানুকে শেষ বিদায়
——————————

এই মাত্র আমার প্রিয় নানু রওশন আরা বেগমের মৃত্যু সংবাদ পেলাম সুদূঢ় পোর্টল্যান্ডে ছেলের বাসায় বসে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। একটা জেনারেশনের অবসান ঘটল। এর থেকে বড় কষ্ট মানুষের জীবনে আর নাই যখন প্রিয়জন দুনিয়া থেকে আখিরাতের জীবনে চলে যায় কিন্তু তখন তার পাশে থাকতে না পারা ।

আমার জন্ম ও বেড়ে ওঠা নানুর বাসায় কারন আমরা কাছাকাছি বাসায় মতিঝিল এজিবি কলোনীতে থাকতাম । আমার খুব প্রিয় মানুষ ছিলেন আমার নানু । ছেলেবেলায় নানু বাসায় গেলে তাকে জড়িয়ে ধরে ঘুমাতাম আমি। আমার শৈশব কৈশোরের সমস্ত স্মৃতিময় সময়ে আমার নানু জড়িয়ে আছে ।

ছয় ছেলে তিন মেয়ে ও নাতি পুতি নিয়ে এক পরিপূর্ণ জীবন কাটিয়ে গেলেন নানু ৯৫ বছর পর্যন্ত। যে ভালোবাসা উনি দিয়েছেন সংসারে এতগুলো সুসন্তান তৈরি করবার জন্য একজন রত্নগর্ভা মা ছিলেন তিনি। তাই ছয় ছেলে পরিবেষ্টিত অবস্হায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন সবার ভালোবাসায় চোখের জলে ।আল্লাহ আমার নানুকে বেহেশত নসীব করুন।

আমি বাংলাদেশ থেকে আসবার পরদিন থেকে আমার নানু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি । বুঝতে পারছিলাম যে কোনো মুহূর্তে নানু চলে যাবে , দেখতে পাবো না আর আমার প্রিয় নানুকে। সেই কষ্ট থেকেই আমি এই কবিতা লিখেছিলামকয়দিন আগে ।

তুমি আছো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
দুনিয়ার জীবন হয়তো তোমার
নিভে যাওয়া প্রদীপের মত
টিম টিম করে জ্বলছে ,
যে কোন মুহূর্তে নিভে যাবে আলো
অন্ধকার কবর জীবন,
সেখানে অনন্ত অপেক্ষা সবার
হাশরের ময়দানের ।

পৃথিবীতে সবার এক ক্ষনস্হায়ী আয়ু
মানুষ মরে গেলে যে অনন্ত জীবন
সেখানে তোমার জীবন হোক
ফুলের গালিচাময় ।

অসংখ্য গোলাপ ,টিউলিপ ,ল্যাভেন্ডারের
মিষ্টি সুবাস ছুঁয়ে থাক তোমায়
অন্ধকার কবর দেশে
হে প্রিয় মাতামহী আমার ।

যে স্নেহ মায়ামমতা তুমি দিয়েছো আমায়
যে মায়াভরা দু’চোখ রইত মুগ্ধতায়,
শিশুকাল থেকে মধ্যেজীবন
আমার শ্যামলবরণ রুপ কুঞ্চিত কেশে।

খুঁজে ফিরবে এই দু’চোখ
অসংখ্য মানুষের ভিড়ে জগত সংসারে,
শুধুই তোমায়।

দুর্ভাগা আমি ,শেষযাত্রায় তোমার দু,হাত
আমার মায়াভরা মুষ্টির ভিতর
দুফোটা অশ্রুবিন্দুতে
হলো না শেষ বিদায়ক্ষণ!!
পৃথিবীর দুপ্রান্তে আমরা দুজন।

অপেক্ষা সেই অনন্তজীবনের
যেখানে গোলাপ ,টিউলিপ ও ল্যাভেন্ডারের
সুবাসিত অপেক্ষা তোমার

সকল প্রিয়জনের ,
বেহেশতের ফুলের বাগিচায়
যেখানে নিয়তি সবার।

লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে।

এখন থেকে ৬ ঘন্টা পূর্বে তিনি একটি দুঃসংবাদ পেয়েছেন। তাঁর প্রিয় নানু না ফেরার দেশে চলে গেছেন আজ। প্রিয় নানুকে নিয়ে তাঁর এই আবেগ ঘন পোস্টটি আমরা সংগ্রহ করেছি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে।

 

 

কিউএনবি/বিপুল /১৬.০৮.২০২২/ রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit