রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। প্যারেডে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ, আনসার ও সহায়ক বাহিনী) দায়িত্ব পালন করবেন।

সে হিসেবে পাঁচটি আসনের সব ভোটকেন্দ্র মিলিয়ে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল, চেকপোস্ট এবং মোবাইল টিম সক্রিয় থাকবে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। ব্রিফিং প্যারেডে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit