বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর আগে এ তারকা জুটি একসঙ্গে অভিনয় করেছিলেন গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। দীর্ঘ চার বছর পর আবার জুটি বেঁধেছেন তারা  ‘মালিক’ নামে একটি সিনেমায়। যার পরিচালক সাইফ চন্দন। 

এ নির্মাতা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে। গত বছরের নভেম্বরে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয় ‘মালিক’ সিনেমার। এরপর নাটোরে চলেছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। 

সিনেমাটির নাম ‘মালিক’ হবে কিনা, সে বিষয়েও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে পরিচালক সমিতি সূত্রে  জানা গেছে, সিনেমাটি ‘মালিক’ নামেই নিবন্ধিত হয়েছে। এ বিষয়ে পরিচালক সাইফ চন্দন বলেন, সিনেমার নাম ‘মালিক’। আমাদের সিনেমার রাজশাহীর পার্ট শেষ। এবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকায়। সাভারে একটি রিসোর্টে শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং। 

এ নির্মাতা বলেন, শুটিংয়ে কেবল অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নায়ক আরিফিন শুভ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাই মিমের সিঙ্গেল শটের শুটিং আপাতত শুভকে ছাড়াই করা হচ্ছে। শুভ দেশে ফিরলে তাকে নিয়েই মালিকের শুটিং শেষ করা হবে। 

তিনি আরও বলেন, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ রাজশাহীতেই শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। শুটিংয়ের পাশাপাশি এখন পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপাতত ‘মালিক’ নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। 

উল্লেখ্য, ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বিদ্যা সিনহা মিমকে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ। এরপর আর মিম অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। 

মাঝে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছেন অভিনেত্রী। এরপর ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় শুটিং শুরু করেন। এবার ‘মালিক’ সিনেমা দিয়ে সিনেমায় কাজের বিরতি ভাঙলেন মিম। 

‘মালিক’ সিনেমাটির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে আরও একটি সিনেমার খবর আসে মিমের। সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এটি পরিচালনা করবেন কাজী আসাদ। 

সবকিছু মিলিয়ে ২০২৬ সালটা ভালোই যাবে বলে জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমা, ওয়েব ও সিরিজ— সবই থাকছে। আশা করি, ২০২৬ সালটা দারুণ যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit