সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

অনুরাগীর কীর্তি দেখে হতবাক শাহনাজ গিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শাহনাজ গিলের অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। এমন একজন ভক্ত প্রিয় অভিনেত্রীর মুখের ছবি খোদাই করিয়েছেন বুকে। সেই ট্যাটুই দেখালেন শাহনাজ গিলকে, যা দেখে হতবাক অভিনেত্রী। যদিও প্রিয় অভিনেতা-অভিনেত্রীর জন্য অনুরাগীদের নানা কাণ্ড নতুন কিছু নয়। শাহনাজ গিলের অনুরাগীর সংখ্যাও যে নেহাত কম নয়। তার প্রমাণ মিলল সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভাইরালে। এক অনুরাগী নিজের বুকে শাহনাজের মুখের ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটু দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী শাহনাজ গিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে ভক্ত-অনুরাগীর সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায় শাহনাজ গিলকে। অনুরাগীর বুকের ট্যাটুটি দেখে অভিনেত্রী প্রশ্ন করেন, তুমি এই ট্যাটুটা কেন করালে? উত্তরে ওই ওই ভক্ত বলেন,’ আমি আপনার অনুরাগী।’ এরপর শাহনাজ বলেন, ‘আমি জানি তুমি আমার অনুরাগী, কিন্তু…”, কথা শেষ করার আগেই অন্যদিকে মন চলে যায় অভিনেত্রীর। পরে অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি এবং তার হাতও ধরেন।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন—এর আগে হাতে ট্যাটু করিয়েছিল। তখন শাহনাজ বলেছিলেন— ‘যা করেছ ঠিক আছে, খুব ভালো। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিও না।’ কিন্তু উনি দেখছি শাহনাজের কথা একটিও শোনেননি।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘একসময় শাহনাজ নিজে (কর্ণ) আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শাহনাজের ট্যাটু করাচ্ছেন।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘কী সুন্দর এবং সাহসী একটি পদক্ষেপ! শাহনাজ সত্যিই ভাগ্যবতী।’ স্পষ্টতই ওই ব্যক্তি শাহনাজের অত্যন্ত বড় অনুরাগী।

উল্লেখ্য, অভিনেত্রী শাহনাজ গিলের সাম্প্রতিক সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। ছবিটি ভারতে প্রথম দিনে ৩৫ লাখ টাকা আয় করেছে। সপ্তাহান্তে ছবিটি বক্স অফিসে কেমন ব্যবসা করে, সেটাই দেখার। শাহনাজের হাতে আরও কয়েকটি পাঞ্জাবি ও হিন্দি সিনেমার কাজ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit