রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও পুরস্কারজয়ী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ফের বিয়ে করেছেন। ৬২ বছর বয়সি আইরিশ-অস্ট্রেলীয় কোটিপতি অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন ৫২ বছর বয়সি জেমিমা। 

সপ্তাহান্তে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  জেমিমার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনন্দের মুহূর্তও শেয়ার করেছেন। জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের খবর নিশ্চিত করেন। তার স্ত্রী জেমিমা জোনস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্‌যাপন করছি। কী আনন্দের দিন!’

ছবিতে বেন ও জেমিমা জোনসকে একটি বড় পাথরের ভবনের পাশে সাজানো বাগানে দেখা যায়। তবে নবদম্পতিকে ছবিতে দেখা যায়নি।

কে এই ক্যামেরন ও’রেইলি?

ক্যামেরন ও’রেইলি প্রয়াত অ্যান্থনি ও’রেইলির ছেলে। তার বাবা ছিলেন খ্যাতনামা মিডিয়া ব্যবসায়ী এবং আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যামেরন শুরুতে বাবার মিডিয়া ব্যবসায় কাজ করেন। পরে তিনি প্রাইভেট ইকুইটি ব্যবসায় যুক্ত হন।

২০০৩ সালে তিনি বেয়ার্ড ক্যাপিটাল নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন এবং সুইজারল্যান্ডের মিটার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডিস+গিয়ার কিনে নেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০১১ সালে তোশিবা ২.৩ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।

চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয়। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা বেশ কিছুদিনের বন্ধু ছিলেন বলে জানা গেছে।

একজন ঘনিষ্ঠ ব্যক্তির বরাতে জানা যায়, এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন। ক্যামেরন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা পছন্দ করেন বলেও ওই ব্যক্তি জানান।

চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এর আগে তাদের সম্পর্ক অনেকটাই আড়ালেই ছিল। ১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমা বিয়ে করেন। নয় বছর সংসারের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুই ছেলেকে নিয়ে জেমিমা যুক্তরাজ ছিল।

ক্যামেরনের চার সন্তান রয়েছে। অন্যদিকে, ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে—সুলাইমান ও কাসিম।

তথ্যসূত্র: সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit