বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

অল্পের জন্য ধলেশ্বরী নদীতে প্রাণে বাঁচলেন ২১ ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৭৭ Time View

ডেসক্ নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তারা প্রত্যেকেই সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারচালক আমজাদ হোসেন জানান, প্রতিদিনই ভোরে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বক্তাবলী থেকে নদী পার হয়ে নারায়ণগঞ্জ শহরে যান কেনাকাটা করতে। এদিনও বক্তাবলী ওপারের ঘাট থেকে অন্তত ২০-২১ জন ব্যবসায়ী ট্রলারে উঠেছিলেন শহরে যাবেন। ঘাট থেকে কিছুটা গেলে আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই। 

তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এ সময় যাত্রীরা সবাই সাঁতরিয়ে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনলাম। যাত্রীর কাছে ট্রলার চালাতে দিয়ে তিনি অপরাধ করেছেন বলে স্বীকার করেন।

ট্রলারের যাত্রী রমজান মিয়া বলেন, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তাদের প্রত্যেককেই সাঁতরিয়ে তীরে উঠতে দেখেছি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের দুটি টিম নদীতে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। তার পরও আমাদের লোকজন নদীতে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit