বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

জয়পুরহাটে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা’র জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেসার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংঠন সমূহ।

পরে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া সাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি), রাজা চৌধুরী, জাহিদুল আলম বেনু সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যদেন।

এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালী যুক্ত অনুষ্ঠান শেষে জেলার ৩৫ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit