বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে কৃষক দলের বিক্ষোভ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৬৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে পুলিশের বেপরোয়া গুলিচালিয়ে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল। রবিবার (৭ আগষ্ট,২২) সকালে শহরের রেলস্টেশন এলাকা এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার উন্নয়নের নামে দেশে লটপাট করছে। আর এই লুটপাটের ফলে দেশে এখন তেল, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সীমাহীন বেড়েই চলেছে। গনতন্ত্র তো আরো আগেই গলাটিপে হত্য করেছে এই অবৈধ সরকার। সরকারের বিরুদ্ধে বা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গেলোই এই ফ্যাসিস্ট সরকার আনন্দলোনকারীদের হত্যা করছে। এরই ধারাবাহিকতায় ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করেছে এই সরকারের পেটুয়া বাহিনী। তাই এখনই সময় এই লুটেরা সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের জনগনকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আনন্দলোন করতে হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit