মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ইংল্যান্ডে আখাউড়ার জুনায়েদের কৃতিত্ব

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ইংল্যান্ডে পড়াশুনা করে বার এট ল ডিগ্রী অর্জ নের সনদ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মো. জুনায়েদ। ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স (বার এ্যাট ল’) সফল ভাবে সম্পন্ন করেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘লন্ডনের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্” থেকে তাকে ব্যারিস্টার ডিগ্রির সনদ প্রদান করা হয়।

এর আগে জুনায়েদ লন্ডনের ‘ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ল’ও এলএলবি (সম্মান) ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন। তিনি তার শিক্ষাজীবন শুরু করেন ‘মনিয়ন্দ স্টার কিন্টার গার্ডেন’এ। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় মেধাবৃত্তিসহ ‘মোগড়া উচ্চ বিদ্যালয়’ থেকে মানবিক বিভাগে প্রথম জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক এবং ২০১২ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি মনিয়ন্দ গ্রামের সাবেক ব্যাংকার  মো. আব্দুল্লাহ এর কনিষ্ঠ পুত্র।

পরিবারের সদস্যরা বলেন, ‘জুনায়েদ যেনো আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই দোয়া চাই সকলের কাছে। আইন পেশা যেন সেবাধর্মী মহান পেশা হয়ে ওঠে তার জীবনে। বিচার প্রার্থী কেউ যেনো অর্থাভাবে ফিরে না যায় তার কাছ থেকে।’

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit