শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

শিবেরবাজারে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চ ও ঢাকা কলেজ এইচ এস.সি ৮৮ ব্যাচ এর যৌথ উদ্যোগে বন্যা পরবর্তী স্ব্যস্থসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত ২৫ জুলাই সোমবার দুপুরের জালালাবাদ থানার শিবের বাজারস্থ রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বি পাক্ষিক টাইটেল মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনদের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পদক্ষেপ এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

পদক্ষেপের এরিয়া ম্যানেজার মুজিবুল হকের পরিচানায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান, রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বি পাক্ষিক টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়র ক্বাসিমি, সহকারী প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল, ইউপি মেম্বার আলকাছ মিয়া। উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চের ম্যানেজার নন্দন বর্মন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পদক্ষেপ এর মেডিকেল অফিসার ডাঃ ইউসুফ নবী, স্ব্যাস্থ কর্মকর্তা তন্নয় দাস, ছলেট রায়, দীপংকর তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা মাহি উদ্দিন রুবেল, কমিউনিটি ম্যানেজার শম্পা পাল প্রমুখ। অনুষ্ঠানে ৫ শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন অতিথিসহ পদক্ষেপ এর নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মাবিক কাজগুলো বেশি গুরুত্ব দিয়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিঃসার্থে কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে পদক্ষেপ সহায়তা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। মহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শুকনা খাবার, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তরা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মত অন্যান্য প্রতিষ্ঠানকে দেশ জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit