সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় দুর্গাপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কয়েকটি ঘরবাড়ি  ভাংচুর, থানায় মামলা

ইকবাল হাসান,নেত্রকোণা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১১২ Time View
ইকবাল হাসান,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  দুর্গাপুর উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী অনিকের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। গত (২১ জুলাই) বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর পৌর সভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে গত (২২ জুলাই) শুক্রবার দুর্গাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারিনি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ থেকে ১২টার মধ্যে কতিপয় যুবক উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হানসহ কয়েকটি বাসা- বাড়িতে হামলা চালায়। ওইদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে চরমোক্তারপাড়া এলাকার বাসায় যাওয়ার পথে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তীতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিকের বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। হামলাকারীরা এ সময় প্রায় চার লাখ টাকার মালামাল, স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন বাদী হয়ে নুরুন্নবী, নবী হোসেনসহ ১৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮- ১০ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
 এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলাল বলেন, পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিনদিন বেড়েই চলছে। অস্ত্রের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ এলাকার সাধারণ ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তি প্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন। এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলা জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। 

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit