সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

ধর্মভীরু মানুষের সরলতার সুযোগ নিচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সমান তালে অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছে দেশ। তবে দেশের ধর্মভীরু মানুষের সরলতার সুযোগ নিয়ে একটি কুচক্রি মহল দেশকে অস্থিশীল করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর ভাষণে বলেছিলেন ‘কেউ আমাদের দমাইয়া রাখতে পারবে না’। ঠিক তেমনি শেখ হাসিনাকে দেশের উন্নয়নের পথ থেকে দমাতে পারেনি আর পারবেও না। সকল প্রতিবন্ধকতা এড়িয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হচ্ছে।

ডাঃ দীপু মনি বলেন, ধর্মের নামে অপপ্রচারের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে কেউ যেন মিথ্যা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশ ও জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। 

তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য দোয়া কমনা করেন। সেই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।  

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সিরাজগঞ্জ- ৬ আসনের সংসদ সদস্য ড. মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়,  সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আজিজ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আ’লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/ ২০.০৭.২০২২/ রাত ১০.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit