রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, একাদশ এবং প্রস্তুতির কী খবর? কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

পেট্রলের অভাবে অনুশীলনেই যেতে পারছেন না ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : চরম আর্থিক সংকটে ডুবে থাকা শ্রীলংকা উত্তাল প্রবল গণবিক্ষোভে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শনিবার থেকে গলেতে শুরু হচ্ছে শ্রীলংকা-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাঠের বাইরের লংকাকাণ্ড তাদের প্রভাবিত করছে না বলে জানিয়েছে দুদলই। শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নেও জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পুরো মনোযোগ তাদের।  

কিন্তু দেশ ও ক্রিকেট নিয়ে গভীর উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছেন লংকান ক্রিকেটার চামিকা করুনারত্নে।  এ মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন তিনি। জ্বালানি তেলের সংকটে নিয়মিত অনুশীলনে যেতে পারছেন না চামিকা। ২০১৯ সালে আন্তর্জাতিকে অভিষেক ঘটা এ ক্রিকেটার জানালেন, শ্রীলংকায় চলতি পেট্রল ঘাটতিতে খুব সমস্যায় পড়েছেন তিনি। দুদিন লাইনে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরেছেন। 

সংবাদ সংস্থা এএনআই-কে চামিকা করুনারত্নে বলেন, ‘দুদিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রল পেয়েছি, প্রচুর জ্বালানি সংকটের কারণে আমি আমার ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’ দেশের অর্থনৈতিক সংকটে ক্রিকেটের ভবিষ্যৎ ও আসন্ন এশিয়া কাপ নিয়ে শঙ্কিত চামিকা। কি হবে তাও জানেন না এ অলরাউন্ডার। 

চামিকা করুণারত্নে
চামিকা করুণারত্নে

তিনি বলেন, ‘আমি এমন দিনে আসছি যখন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুটি গুরুত্বপূর্ণ সিরিজ ও ম্যাচ ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপ আসছে এবং এলপিএলও এই বছর নির্ধারিত রয়েছে। আমি জানি না কী হবে, কারণ আমাকে অনুশীলন করতে এবং ক্লাব মৌসুমে অংশ নিতে কলম্বো ও বিভিন্ন জায়গায় যেতে হবে। জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছি না। পেট্রলের জন্য দীর্ঘ লাইনে থাকায় দুদিন থেকে কোথাও যাইনি। ভাগ্যক্রমে আমি আজ এটি পেয়েছি; কিন্তু ১০ হাজার টাকার এই পেট্রল সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit