বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীরা ৩০ বছর পর গতকাল শুক্রবার দিনভর একসঙ্গে সময় কাটায়। ‘বন্ধু মিলনমেলা’ নামে তাদের এক আয়োজনে প্রাণের উচ্ছ্বাস দেখা দেয়।’এসো মিলি উচ্ছ্বাসে, প্রাণের রেলওয়ে স্কুল ক্যাম্পাসে’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীরা একত্রিত হয়।
আখাউড়া পৌরসভার মেয়ের মো. তাকজিল খলিফা কাজল এ আয়োজনে অতিথি হিসেবে যোগ দেন।আয়োজনের অন্যতম উদ্যোক্তা মো. হাফিজুর রহমান জানান, বন্ধু মিলনমেলা অনুষ্ঠান দিনব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সুরের তালে বলতে ইচ্ছে করছে আবার হবে দেখা, এখনই শেষ দেখা নয়। আবার হবে কথা, এখনই শেষ কথা নয়।
কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/দুপুর ১২.০৪