রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে ওয়াইএমসিএ‘র ত্রান বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ওয়াইএমসিএ টোকিও শাখার সহায়তায়, বিরিশিরি ওয়াইএমসিএ‘র আয়োজনে ত্রান বিতরণ করেছে। শুক্রবার দুপুরে বিভিন্ন ইউনিয়নের ৫০০জন বন্যা দুর্গতদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

ত্রান বিতরণ পুর্ব আলোচনায় ওয়াইএমসিএ‘র সাধারণ সম্পাদক সায়মন এন্টনি সাংমা এর সঞ্চালনায়, ওয়াইএমসিএ‘র সভাপতি রেভারেন্ট আশিষ রেমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন, ওয়াইএমসিএ‘র কেন্দ্রীয় কমিটির সহ:সভাপতি রুমন রাংসা, সাধারণ সম্পাদক নিপুন সাংমা, প্রোগ্রাম অফিসার বিপ্লব রাংসা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক তোবারক হোসেন খোকন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দুর্গাপুরে এনজিওদের মধ্যে এই প্রথম ওয়াইএমসিএ বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সরকারের পাশাপাশি ওয়াইএমসিএ এগিয়ে আসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit