বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২১৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার আবু হানিফ,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সা: সম্পাদক এ. রায়হান চৌধুরী প্রমুখ

। সভায় ইউপি চেয়ারম্যানগণ,বণিক সমিতির সভাপতি সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক,জুয়া, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। পুলিশ কর্তৃক চোরাই গরু উদ্ধার, চোরাকারবারীর বাড়ী থেকে ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করার বিষয়েও আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit