মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মাদরাসার ছাত্র সেজে প্রতারণার অভিযোগ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৭৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাদরাসার ছাত্র সেজে প্রতারণার অভিযোগে তিনজন আটক হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে আটক করেছে। আটক ওই তিনজন একেক সময় একেক পরিচয় দিচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, মাদরাসার ছাত্র সেজে তিনজন দেবগ্রামের বিভিন্ন বাড়িতে যায়। তারা মাজহারুল হক মাদরাসার জন্য সাহায্য তুলতে থাকে। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদের কাছে মাদরাসার নামে ছাপানো রশিদ চায়। তাদের কাছে থাকা রশিদ দেখে সন্দেহ আরো প্রবণ হয়। পরে তাদেরকে আটক করে মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদরাসার শিক্ষক সুহাইল আহমেদ ধরমন্ডলী  জানান, গত এক বছর ধরেই জেলার বিভিন্নস্থানে মাদরাসার নামে চাঁদা উঠানো হচ্ছিল। কিন্তু কে বা কারা সেটা করছে তা বুঝা যাচ্ছিল না। গত তিনদিন আগে এক ব্যক্তি মাদরাসার জন্য কোরআন শরীফ নিয়ে এলে সন্দেহ প্রকট হয়। ওই ব্যক্তি তখন জানান, একাধিক মাদরাসা ছাত্র গিয়ে তার কাছে কোরআন শরীফ কেনার জন্য টাকা চায়। কিন্তু হাতে টাকা না থাকায় তখন দিতে পারেননি বলে এখন কোরআন শরীফ নিয়ে এসেছেন।

সুহাইল আহমেদ আরো জানান, সোমবার মাদরাসা সংলগ্ন এলাকাতেই তারা সাহায্য তুলতে থাকে। অনেকের কাছ থেকে টাকাও নেয়। এর মধ্যে একজনের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বলে জানিয়েছে। একটি ফোন নম্বর দিলে সেটিতে যোগাযোগের পর আটকের বিষয়টি বুঝতে পেরে লাইন কেটে বন্ধ করে দেন। বিষয়টি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit