বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

সরকারি বাঙলা কলেজের পরিচয়পত্র’র ডিজাইন নিয়ে তুমুল সমালোচনা”

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৪০ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ছিল স্মার্ট আইডি কার্ড। এ বছরে প্রশাসনের আশ্বাসে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিল বাঙলা কলেজের শিক্ষার্থীরা। স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশিত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩০ জুন) কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান ও গ্রন্থাগরিক সুলতানা ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ আইডি কার্ড বিতরণ করার তথ্য জানান। 

শনিবার (২ জুলাই) এ দিন থেকে স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশিত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙলা কলেজের স্মার্ট আইডি কার্ডের মান নিয়ে প্রশ্ন তুলে কঠোর সমালোচনা করছে কলেজটিতে আইডি কার্ডের দায়িত্বে থাকা কর্তাদের। ইসমাইল হোসেন মেশকাত নামে এক শিক্ষার্থী বলেছেন, ”ফিতাগুলি সেই আগের মতই খ্যাত মার্কা আছে। ফিতার মান আরো উন্নত করা যেতে পারতো।ডিজাইনটিও অনেক লোকাল হয়েছে। মনে হচ্ছে ডিজাইনারের বড় অভাব পড়েছে”!

আব্দুল হাই নামে আরও এক শিক্ষার্থী বলেছেন, খুবই নিম্নমানের আইডি কার্ড ডিজাইন। বাঙলা কলেজের পরিবার গ্রুপে এ যদি ডিজাইন চাইত তাহলে, আমাদের বাঙলা কলেজের অনেক প্রফেশনাল ডিজাইনার ছিল তারা ফ্রি ডিজাইন করে দিত। তাছাড়াও এখনো যদি ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন হয়, জানাতে পারেন। আমরা অনেকেই আছি কলেজের জন্য একটি ফ্রি আইডি কার্ড ডিজাইন করে দিব।এটা অনার্সের স্টুডেন্টদের আইডি কার্ড? নাকি শিশু শ্রেণির এর থেকে আগেরটা আরো স্মার্ট ছিলো!! ফিতা ও মোটা করে নাই আবার আইডি কাডের লিখা ইংরেজি ফিতার লিখা বাংলা বলেছেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন। মারুফ নামে শিক্ষার্থী নিজের টাইম লাইনে পোস্টে লিখেছেন, ডিজাইনটা এক্সের ওয়াও হইছেনা?  কিন্ডারগার্টেন স্কুলেও এই ডিজাইন করে না। আমগো ডিজিটাল আইডি কার্ড লাগবো না । আগেরটায় চলবো।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit