বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ নরসিংদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণীকে হত্যা

মালিতে মাইন বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালির উত্তরাঞ্চলে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। জাতিসংঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান।

এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান।

প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছে। 

জিহাদীরা সাধারণত মালির সেনাবাহিনী ও এমআইএনইউএসএমএ’র সদস্যদের বিরুদ্ধে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করে থাকে। এছাড়াও এসব জিহাদী নিয়মিতই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

দরিদ্র দেশ মালি সাহেলের কেন্দ্রে অবস্থিত। দেশটিতে ২০২০ সালের আগস্টে এবং ২০২১ সালের মে মাসে সেনাঅভ্যুত্থান ঘটে। এখানে বর্তমানে সেনাশাসন চলছে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit