সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

অবৈধ অভিবাসী ঠেকাতে ৩২০ কোটি ডলার বিনিয়োগের পরামর্শ কমলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মধ্য আমেরিকা থেকে অর্থনৈতিক কারণে অভিবাসন সমস্যা সমাধান করার লক্ষ্যে করপোরেট প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩২০ কোটি ডলার বিনিয়োগ করবেন। মঙ্গলবার তার অফিস বলেছে, এ সপ্তাহে আমেরিকার শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য তার নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে।

অঙ্গীকারগুলো উত্তর ত্রিভুজ নামে পরিচিত গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর অঞ্চল থেকে আগত অভিবাসন প্রত্যশার ‘মূল কারণগুলো’ মোকাবেলার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার একটি প্রধান অংশ।

মেক্সিকান সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে, এমন সময়ে বাইডেনের জন্য নিয়মবহির্ভূত অভিবাসন রোধ করা শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র-আয়োজিত সম্মেলনের জন্য বুধবার বাইডেন লস অ্যাঞ্জেলেস সফর করেন। তিনি পশ্চিম গোলার্ধের জন্য বিদ্যমান বাণিজ্য চুক্তিতে একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনাও তুলে ধরবেন।

তবে কিউবা, ভেনেজুয়েলা ও নিকারাগুয়াকে বাদ দেয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ওই সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেন, যা বাইডেনের কর্মসূচিতে ছায়াপাত করার হুমকি দিয়েছে।

তবে উত্তর ত্রিভুজ থেকে অভিবাসন রোধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা দুর্নীতির দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, লাখ লাখ টাকার প্রকল্পগুলো স্থগিত করা হয়েছে এবং কিছু বেসরকারি খাতের নিযুক্তিও স্থগিত করতে হয়েছে।

আরও জটিল বিষয়, গুয়াতেমালা এবং হন্ডুরাসের প্রেসিডেন্টরা ইঙ্গিত দিয়েছেন যে তারা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না এবং পরিবর্তে অন্যান্য কর্মকর্তাদের পাঠাবেন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল উপস্থিত থাকবেন কিনা তাও অস্পষ্ট ছিল, তবে হোয়াইট হাউজের সরকারি অতিথি তালিকায় তার পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিধি দলের প্রধান হিসাবে দেখানো হয়েছে।

অন্যদিকে, শীর্ষ সম্মেলনের সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে অনেকেই ভেনেজুয়েলা থেকে এসেছেন সোমবার দক্ষিণ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছেন। রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে ছয় হাজার মানুষ ইতোমধ্যে গুয়াতেমালার-মেক্সিকো সীমান্তের কাছে তাপাচুলা শহর ছেড়েছে।
 

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit