রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিনে ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

ওলামা পরিষদের মিছিল থেকে আওয়ামী লীগের সম্মেলনস্থলের চেয়ার ভাঙচুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ জুম্মার নামাজের পর গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করে ইমাম ওলামা পরিষদ। পরে শহরের কাচারি বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পর হঠাৎ করে সেখান থেকে কিছু উশৃঙ্খল তরুণ গাইবান্ধা শহরের শহীদ মিনারে পূর্ব নির্ধারিত পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি মঞ্চে গিয়ে হামলা চালায়। তারা সম্মেলনস্থলের ব্যানার-ফেস্টুন ও চেয়ার ভাঙচুর করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর পর হঠাৎ করে সেখান থেকে কিছু উশৃঙ্খল তরুণ গাইবান্ধা শহরের শহীদ মিনারে পূর্ব নির্ধারিত পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি মঞ্চে গিয়ে হামলা চালায়। তারা সম্মেলনস্থলের ব্যানার-ফেস্টুন, চেয়ার ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ দৃশ্য ভিডিও করার সময় একদল তরুণ ডিবিসি নিউজের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের লাঠির আঘাতে ক্যামেরা ভেঙে যায়। তারা ডিবিসির ক্যামেরাম্যান সুমন মিয়াকে মারধর করে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, জামাত-শিবিরের কর্মীরা এই ভাঙচুর চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু নাইচ মো. ইলিয়াস মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা পুলিশ হেফাজতে আছে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার প্রতিবাদে মিছিল বের করে।

কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ১১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit