বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্কনিউজঃ যশোরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারি মো. কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে (৪৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজিসহ মোট ২০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আবদুল আজিজ ও মরিয়ম বেগমের ছেলে।

রবিবার দুপুরে যশোর ডিবি পুলিশের এসআই মো. সালাউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেলে যশোর পৌর এলাকার মিশনপাড়ার ‘বিটিএস শখের কুটির’ নামের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই মামলায় গ্রেফতার দুই আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কামরুল ইসলামের নাম উল্লেখ করেন।

জবানবন্দিতে তারা জানান, উদ্ধার হওয়া একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলির কেনাবেচার সঙ্গে কামরুল সরাসরি জড়িত ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের অন্যতম হোতা হিসেবে কাজ করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে ছয়টি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা, সাতটি চাঁদাবাজি ও অন্যান্য মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং একটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২৬/বিকাল ৩.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit