বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। জঙ্গল সলিমপুর থেকে কোন সাধারণ অধিবাসীকে আমরা উচ্ছেদ করব না।

কিন্তু এখানে কোন সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকবে না। এখান থেকে আমরা সন্ত্রাসীদের উচ্ছেদ করব।
রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

স্বরামন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। মাদক, সন্ত্রাসসহ কোন অবৈধ বাণিজ্য দেশে চলতে দেয়া হবে না। এখানে রাষ্ট্রের ভেতরে অন্য কোন রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় কারাগার নির্মাণসহ, বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। আমি আবারো আশ্বস্ত করছি, এখানে কোন সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধানগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২৬/দুপুর ১২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit