শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

দ. কোরিয়ায় আরও ১৫ হাজার ৭৯৭ জন কোভিড আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৭৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৮১ লাখ ১৯ হাজার ৪১৫ জনে দাঁড়ালো। 

বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে দেখা যাচ্ছে। সোমবার সংক্রমণের সংখ্যা ছিল ১৭ হাজার ১৯১ জন।

করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ফের বেড়ে যাওয়ার পর বর্তমানে প্রাত্যহিক সংক্রমণ হ্রাস পেতে শুরু করেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে। 

মার্চের মাঝামাঝি সময় করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় বলে ধারণা করা হয়। ওই সময় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩২ হাজার ৮৬৫ জনে দাঁড়ায়। নতুন করে আক্রান্তের মধ্যে ৪৪ জন বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৮৮ জনের অবস্থা আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা আটজন বেশি।

এদিকে দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন করোনাভাইরাসে মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ১৯৭ জনে দাঁড়ালো। সেখানে এ ভাইরাসে মৃত্যু হার ০.১৩।

দক্ষিণ কোরিয়ায় দেশটির মোট জনসংখ্যার ৮৬.৯ শতাংশ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছে। এদের মধ্যে ৬৪.৯ শতাংশ বুস্টার ডোজ গ্রহণ করেছে।

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit